বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ দুই লাখ আটষট্টি হাজার টাকাসহ দুই মাদক কারবারী গ্রেফতার লালমনিরহাটে ১৪৭ বোতল এসকাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কি আছে সাদুল্লাপুরে? দুই দফা বদলির আদেশও মানছেন না সেই এসিল্যান্ড লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যা’কমেইল ও অ’নৈতিক কর্মকাণ্ডের অ’ভিযোগ ফেসবুকে শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পদ হারালেন ছাত্রদলের ২ নেতা সাংবাদিক দেখলেই দরজা কেন বন্ধ করে দেন কুমিল্লার ডিসি? পুরুষ হয়ে নারী বিভাগে খেলা, মেডিকেল পরীক্ষার পর বাতিল হলো পদক লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-২ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ

ডেস্ক রিপোর্ট: “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। ১৬ আগস্ট (রবিবার) সার্কিট হাউজ প্রাঙ্গণে রঙিন বেলুন উড়িয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।


​উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে প্রধান অতিথি পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এরপর পুরাতন জেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় মৎস্যজীবীদের উপস্থিতিতে মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ ও মৎস্য খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান, জেলা মৎস্য অফিসার সারোয়ার জাহানসহ স্থানীয় সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com