বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার

জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার

ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে সরকারিভাবে বিতরণের জন্য আসা কৃষকদের ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়।

অভিযুক্ত জামায়াত নেতার নাম শামসুল ইসলাম হেলালী। তিনি চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির এবং একই সঙ্গে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে রয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আকন্দ গতকাল ওই মাদ্রাসায় পরিদর্শনে যান। এ সময় সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখে তিনি তা খোলার নির্দেশ দেন। পরে সেই কক্ষ তল্লাশি করে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার করা হয়।

লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, ২০ দিন আগে দূরবর্তী এলাকা হওয়ায় কৃষকদের প্রতিনিধিদের মাধ্যমে এসব বীজ বিনামূল্যে বিতরণের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু ১৫ দিন আগেই বিতরণ সম্পন্ন হওয়ার কথা থাকলেও কেন তা করা হয়নি এবং কীভাবে তা রাজনৈতিক নেতার কাছে গেল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির শামসুল ইসলাম হেলালীর দাবি, তাদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল, যার মধ্যে চার বস্তা বিতরণ করা হয়। বাকি বীজগুলো মাদ্রাসায় রাখা ছিল এবং ব্যস্ততার কারণে তিনি বিতরণ করতে পারেননি।


এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ-বিন-আকন্দ জানান, ‘উদ্ধার করা বীজগুলো ইতোমধ্যে প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার জবাব পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com