বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে
লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ

লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ

রাসেল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় সবাই অকৃতকার্য। ১১ জন শিক্ষকের এ বিদ্যালয়ে ৫ জন পরীক্ষার্থীর কেউ পাস করেনি। শতভাগ অকৃতকার্য হওয়ার এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।​

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে নারী শিক্ষার প্রসারে স্থানীয়দের উদ্যোগে বিদ্যালয়টি “এএম রথবাড়ী বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়” হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১১ সালে প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার মধ্য দিয়ে এটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়। কালক্রমে ২০২৩ সালে প্রতিষ্ঠানটির নিম্ন মাধ্যমিক শাখাটি এমপিওভুক্ত হলেও উচ্চ মাধ্যমিক শাখাটি এখনো নন-এমপিও রয়ে গেছে।​ বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদের পাঠদানের দায়িত্বে রয়েছেন ৭ জন এমপিওভুক্ত এবং ৪ জন নন-এমপিওসহ মোট ১১ জন শিক্ষক। এছাড়া শিক্ষকদের আরও ৪টি পদ শূন্য রয়েছে। এত বিপুলসংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী থাকার পরও চলতি এসএসসি পরীক্ষায় মাত্র ৫ জন শিক্ষার্থী অংশ নেয় এবং তাদের সবাই অকৃতকার্য হয়।​

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের নিয়মিত পাঠদানে উদাসীনতা, চরম তদারকির অভাব এবং শিক্ষার মান তলানিতে ঠেকে যাওয়ার কারণেই এই অভাবনীয় ফল বিপর্যয় ঘটেছে।​

ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মদাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, নিম্ন মাধ্যমিক শাখার শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পেলেও উচ্চ বিদ্যালয় শাখাটি এখনো এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা না পাওয়ায় উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষকরা পাঠদানে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এর ওপর রয়েছে শিক্ষক সংকট। মূলত এসব কাঠামোগত ও আর্থিক সংকটের কারণেই প্রতিষ্ঠানটি এমন বিপর্যয়ের মুখে পড়েছে।​

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুল আলম বলেন, “এএম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসির এই চরম ফল বিপর্যয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানে শিক্ষার মান ফেরাতে এবং দ্রুত শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও একাডেমিক পদক্ষেপ গ্রহণ করা হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com