বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালিয়াকৈরের বাড়ইপাড়া শাখা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন। কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন। লালমনিরহাট সীমান্তে ফেয়ারডিল সিরাপ-গাঁজা ও মোটরসাইকেল জব্দ পঞ্চগড়ে পুরোনো কাপড়ের নিচে ১২ কেজি গাঁজা! বোদায় ডিবির অভিযানে দুই যুবক গ্রেফতার” স্কুলের চাকরি, গরুর হাটে ব্যবসা! অফিস সহায়ককে ঘিরে তোলপাড় পে স্কেল ২০২৬: স্বস্তির বেতন, নাকি অর্থনীতির নতুন পরীক্ষা? আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার লালমনিরহাট  জেলা অডিশন অনুষ্ঠিত। লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ভজনপুরে অবসরজনিত বিদায় সংবর্ধনায় আবেগঘন পরিবেশ, বিদায় নিলেন শিক্ষক আব্দুর রশীদ বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল
গাইবান্ধায় আ.লীগ নেতা অ্যাডভোকেট ফারুক গ্রেফতার

গাইবান্ধায় আ.লীগ নেতা অ্যাডভোকেট ফারুক গ্রেফতার

রাশেদুল ইসলাম রাশেদ: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

 

আরো পড়ুন: লালমনিরহাটের শিবরাম স্কুলের বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য!

 

জানা গেছে, গ্রেফতারকৃত অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স গাইবান্ধা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার আরো জানান, “বিএনপির অফিস ভাঙচুরের মামলার তদন্তে অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সের সম্পৃক্ততা পাওয়া গেছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গাইবান্ধায় বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের করে যুবদল ও বিএনপি। এই মামলা দুটিতে জেলা আওয়ামী লীগের শতাধিক নেতার নাম উল্লেখ করে বেশ কিছু অজ্ঞাত আসামী করা হয়। মামলায় অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্সকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com