বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
পঞ্চগড়ে এআই ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল”

পঞ্চগড়ে এআই ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল”

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা বক্তব্য, বিকৃত তথ্য প্রচার ও চরিত্র হননের অভিযোগে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) জেলা শহরে অনুষ্ঠিত মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। তারা ব্যানার নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানান।
বিক্ষোভকারীদের বহন করা ব্যানারে দাবি করা হয়, এআই ব্যবহার করে প্রতিমন্ত্রীর নামে মিথ্যা বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং সনাতন ধর্মাবলম্বীদের উসকে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

ব্যানারে উল্লেখ রয়েছে, ‘পঞ্চগড় জেলার সকল সচেতন সনাতন ধর্মাবলম্বী’-এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com