বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু মুরগির খামারে শিয়ালের উপদ্রব ঠেকাতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারালেন খামারি পঞ্চগড়ে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু পঞ্চগড়ে ৫০ ফুট উঁচু গাছে আটকে পড়া ব্যক্তিকে ২ ঘণ্টা পর উদ্ধার গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কে হত্যার উদ্দেশ্যে হামলা। লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের
শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব

শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব

ডেস্ক রিপোর্ট ::শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মো. মাহাবুব হোসেনের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রবিবার (২৬ জুলাই) মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ তলা থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে কাপ-পিরিচসহ আরও কিছু মালামাল চুরির ঘটনা ঘটেছে। তবে এতে কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কীভাবে হার্ডডিস্ক খুলে নিয়ে গেল সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।’

জিডিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ভবনের রুমের চাবি মো. মাহাবুব হোসেনের কাছে থাকে। গত ১৪ জুন সন্ধ্যা সোয়া ৬টায় এবং ২৩ জুলাই রাত ৮টার সময় মো. মাহাবুব হোসেন শাহবাগ থানাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিভিন্ন কক্ষ থেকে মোট ২২টি কম্পিউটার থেকে হার্ডডিক্স, প্রসেসর, র‍্যাম, প্রিন্টার, মূল্য অনুমান- ৪ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এই চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এবং বিবাদীকে শনাক্ত করা হয়।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com