বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার, চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন, রংপুরে নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি বাবুল দীর্ঘদিন ছিলেন কারা/গারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃ/সত্ত্বা জামালপুরে বাসের ধাক্কায় যুবদল নেতা-স্ত্রী আহত, সড়ক অবরোধ দিনাজপুরের খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘ’র্ষে নি’হত-১, আহ’ত-৩ লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী
পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট :: পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির এত বছর পরে মনে হলো, তার পদত্যাগ করা প্রয়োজন। তিনি পদত্যাগ করবেন না, হয়তো সরকারই তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। বিএনপি সরকার বলে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছে। পাঁচ মাসে তারা আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে নাই। যেই সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করার সক্ষমতা রাখে না, তারা দেশ পরিবর্তন করবে কীভাবে?

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেপ্তার করতে হবে। কারণ গণহত্যায় তার সমর্থন রয়েছে, স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি দুর্নীতিবাজ। তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।


ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য বলেন, একজন যোগ্য, নিরপেক্ষ, অভিভাবকসুলভ ব্যক্তিকে এই বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। আমরা দেখেছি, বিএনপি সরকার অতীতেও রাষ্ট্রপতি নিয়ে অনেক তালবাহানা করেছে। কোনো জনপ্রিয় ব্যক্তিকে বা নিজের দলের ব্যক্তিকেও তারা রাষ্ট্রপতি হতে দেয় নাই। তারা সবকিছু কুক্ষিগত করতে চায়, সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। আমরা দেখব বিএনপি সরকার এবার কাকে রাষ্ট্রপতি নির্বাচন করে। যদি কোনো অযোগ্য লোককে রাষ্ট্রপতি নির্বাচন করে, জনগণের এই সরকারের ওপর তো কোনো আস্থা নেই, আরও সম্পূর্ণরূপে সব আস্থা চলে যাবে।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা শেষে শহরের ফৌজদারী মোড়ের সমাবেশে এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে এনসিপির উওরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, এনসিপি জামালপুরের সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com