বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার :: পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনি পাড়া (উত্তর) গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিফ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ ওই এলাকার আবুল কাশেমের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার পর থেকে আলিফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখতে পান তার চাচাতো দাদা আব্দুল কুদ্দুস। দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
আলিফ দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল। সে স্থানীয় ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।


মাগুড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লতিফুল ইসলাম (রাজু) শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com