বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী! রেফারিকে ‘জালিম’ আখ্যা দিয়ে জিকো বললেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল’ বিতর্কিত গোলে ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা পঞ্চগড়ে র‍্যাবের অভিযানে ৯৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১ পঞ্চগড়ে দরজা লাগাও, বেটাকে ধরো’—তথ্য চাইতে গিয়ে ব্যাংকে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ আদিতমারীতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড  বুধবারে দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে পঞ্চগড়ে বিতর্ক, তদন্ত দাবি স্থানীয়দের শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসেজ করানো শিক্ষিকাকে শোকজ পঞ্চগড়ে স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্যের অপব্যবহারের অভিযোগ, রূপালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ
রেফারিকে ‘জালিম’ আখ্যা দিয়ে জিকো বললেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল’

রেফারিকে ‘জালিম’ আখ্যা দিয়ে জিকো বললেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল’

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার কাছে নাটকীয় ও বিতর্কিত হারের পর সরাসরি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েছেন মিশরের তারকা স্ট্রাইকার মোস্তফা জিকো। ম্যাচ পরিচালনাকারী ফরাসি রেফারিকে ‘জালিম’ (অবিচারকারী) বলে আখ্যায়িত করেছেন তিনি।

অত্যন্ত আবেগপ্রবণ অবস্থায় পবিত্র কুরআনের আয়াত ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ (আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক) পাঠ করে জিকো বলেন, “রেফারি আমাদের সাথে চরম অবিচার করেছেন… তিনি একটি পুরো জাতির দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্নকে বিফলে দিয়েছেন।”

সরাসরি সম্প্রচারিত এই সাক্ষাৎকারটি আকস্মিকভাবে বন্ধ করে দেওয়ার আগে তিনি টুর্নামেন্টের স্বচ্ছতা নিয়ে এক চূড়ান্ত ও গুরুতর অভিযোগ তোলেন।

জিকো সরাসরি দাবি করেন, “এই বিশ্বকাপটি পরিকল্পিতভাবে আর্জেন্টিনার দিকেই পরিচালিত করা হচ্ছে (আর্জেন্টিনাকে জেতানোর চেষ্টা চলছে)।”

তার এই মন্তব্য বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

আটলান্টায় অনুষ্ঠিত এই ম্যাচে এক পর্যায়ে লড়াকু মিশর ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। মোস্তফা জিকো নিজেই গোল করে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে স্তব্ধ করে দিয়েছিলেন।

তবে ম্যাচের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় যখন ভিএআর-এর মাধ্যমে মিশরের একটি নিশ্চিত গোল বাতিল করে দেওয়া হয়। লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করার অজুহাতে গোলটি বাতিল হওয়ায় তখনই মাঠের ভেতরে ও বাইরে সমালোচনার ঝড় ওঠে। মিশরের দাবি, রেফারি ইচ্ছাকৃতভাবে তাদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।

২-০ গোলে পিছিয়ে পড়ার পরও রেফারির কিছু সিদ্ধান্ত এবং শেষ মুহূর্তের ঝড়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com