বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

নিজস্ব প্রতিবেদক :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা জোরদারের মধ্যেই রাজধানীর মোহাম্মদপুরে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই মমিনুল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকালে মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল হয়। সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সারাদেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদরদপ্তর দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল, ব্যানার প্রদর্শন কিংবা নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে।

এ বিষয়ে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন। সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতামূলক অপচেষ্টা প্রতিহত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।aa


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com