বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীর মামলা রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযাগে আটক ৬ পেকুয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক জমি কেলেঙ্কারি ও সাংবাদিক হেনস্তা: তদন্তের মুখে সাদুল্লাপুরের সেই এসিল্যান্ড ঝিনাইদহে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ১৮ অ্যাম্বুলেন্সে মিলল ১১৭ বোতল ভারতীয় মদ, আটক ২ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ ব্রাজিলের জয়ে প্রকাশ্যে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক
নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

নারায়ণগঞ্জে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

নিউজ ডেস্ক :: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খানসহ ছয়জন আহত হয়েছেন। একই রাতে পার্শ্ববর্তী একটি বাড়িতে হানা দিয়ে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। পরপর দুটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধন্দী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকারী সাকিব হাছান খান ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে এলাকায় বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে গল্প করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান খান, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়াকে (৩৩) গুরুতর আহত করে। হামলার আকস্মিকতায় কেউ আত্মরক্ষার সুযোগ পাননি। আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হামলায় সহকারী কমিশনার সাকিব হাছান খানের বুকে আঘাত লাগে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ধন্দীতে হামলার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের মালামাল তছনছ করে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান বলেন, ডাকাতরা চলে যাওয়ার সময় যাকে সামনে পেয়েছে তাকেই কুপিয়ে আহত করেছে। সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান বুকে আঘাত পেয়েছিলেন। তিনি চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় রয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com