বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
রাঙ্গামাটিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

রাঙ্গামাটিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট :: রাঙ্গামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে।


বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যার পর ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। ভিডিওটি রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়েছে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী ব্যানার নিয়ে মিছিল করছেন। ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষার অধিকার ফিরিয়ে দাও’।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতা-কর্মীকে মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেলেও সোহাগ চাকমা মাস্ক পরেননি।

ভিডিওতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘চলছে লড়াই, চলবে—ছাত্রলীগ লড়বে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাঙ্গামাটি শহরের আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়কের একটি সেতুর ওপর এ ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়।


তবে মিছিলের স্থান নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ভিডিওতে দেখা সেতুটি কোতোয়ালি থানা এলাকার বিভিন্ন সেতুর সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। প্রাথমিকভাবে এটি কোতোয়ালি থানা এলাকার কোনো সেতু নয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি অন্য কোনো থানা এলাকার হতে পারে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com