বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
কারাবন্দি স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী

কারাবন্দি স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী

ডেস্ক রিপোর্ট :: মাগুরা জেলা কারাগারে তন্বী নামে কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে দবির মোল্যা নামে এক যুবক গাঁজাসহ আটক হয়েছেন। এ ঘটনায় তাকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের দিকে জেলা কারাগারের আরপি গেটের সামনে এ ঘটনা ঘটে। আটক দবির মাগুরা সদর উপজেলার পৌরসভা এলাকার জুঁইতড়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে।

জানা গেছে, দবিরের স্ত্রী তন্বী মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই দিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে বন্দি। কারাগারে থাকা অবস্থাতেই তিনি মাদক কারবারি চালিয়ে যেতে স্বামী দবিরের মাধ্যমে গাঁজা ভেতরে নেওয়ার চেষ্টা করেন।

মাগুরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন হায়দার ঢাকা পোস্টকে জানান, বৃহস্পতিবার দবির মোল্যা নামে এক ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে আসেন। এ সময় আরপি গেটে দায়িত্বরত কারারক্ষী রফিকুল ইসলাম তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের পকেটে লুকিয়ে রাখা প্রায় ৫০ গ্রাম গাঁজার একটি প্যাকেট উদ্ধার করেন। পরে বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেজকে জানানো হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কারাফটকে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দবির মোল্যাকে দোষী সাব্যস্ত করে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com