ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিাবগত রাতে উপজেলার বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কচুয়া থানা-পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম
জানা গেছে, গ্রেপ্তার গোলাম রসুল বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মো. গোলাম রসুল ওরফে রফিকুল নিজ ফেসবুকে অশ্লীল কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন। বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হওয়ায় সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় রফিকুলকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
তিন আরও বলেন, মঙ্গলবার সকালে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক মো. গোলাম রসুলকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Leave a Reply