খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাট জেলার প্রবীণ সাংবাদিক,প্রেসক্লাব লালমনিরহাটের সাবেক সদস্য সচিব ও দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি লিয়াকত আলী (৬৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (৮ জুন) সকাল ১০ টায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শহরের সাপটানা এলাকায় নিজ বাড়িতে সকালে হঠাৎ অসুস্থ হলে তাঁকে, লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক পুত্র, দুই কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের পাশাপাশি সহকর্মী সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন,এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে প্রতিদিনের বাংলাদেশ এর সম্পাদক,মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন, এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply