বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২ জামায়াতের কাছে এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে: রাশেদ খাঁন সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার রংপুরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার কোরবানির পশুর হাটে মহিষের গুঁতোয় ২ জনের মৃত্যু প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: প্রতিমন্ত্রী ফরহাদ ইজারা ছাড়া হাট বসিয়ে বিএনপি নেতা বললেন ‘দল ক্ষমতায়, তাই হাট করছি’ স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করবে আধুনিক জবাইখানা: ত্রাণমন্ত্রী দুলু জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক লালমনিরহাট জেলা আ.লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক সংঘবদ্ধ ধর্ষণ, গুরুতর অবস্থায় হাসপাতালে আরেক শিশু
ইজারা ছাড়া হাট বসিয়ে বিএনপি নেতা বললেন ‘দল ক্ষমতায়, তাই হাট করছি’

ইজারা ছাড়া হাট বসিয়ে বিএনপি নেতা বললেন ‘দল ক্ষমতায়, তাই হাট করছি’

ডেস্ক রিপোর্ট :: সাভারে নিয়ম নীতির তোয়াক্কা না করে দলীয় প্রভাব খাটিয়ে বিরুলিয়া ইউনিয়নের সহ-সভাপতি খোরশেদ আলম ইজারা ছাড়াই গরুর হাট বসিয়েছেন। এতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ক্রেতাদের কাছ থেকে হাসিলের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। তবে, ইজারা ছাড়া হাট বসানোর দুইদিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।


সরেজমিনে দেখা যায়, সাভারের বিরুলিয়া ইউনিয়নে সাদুল্ল্যাপুর বাজারে বাসানো হয়েছে ওই অবৈধ পশুর হাটটি।

সাভার থেকে গরু কিনতে এসেছেন হামিদুল ইসলাম। তিনি জানান, সাভারের বিরুলিয়ার সাদুল্ল্যাপুর বাজারের হাটে অনেক গরু ও ছাগল ওঠেছে। সেখানে তুলনামূলক দাম ঠিক আছে। এ সময় ক্রেতাদের থেকে হাসিল কত করে নেওয়া হচ্ছে এমন প্রশ্ন করলে তিনি বলেন, হাটের সামনেই হাসিল ঘর বসিয়েছে। সেখানে শতকরা ৪ শতাংশ করে হাসিল নিচ্ছে হাট কর্তৃপক্ষ।


অপরদিকে শরীফ নামে আরও এক ক্রেতা জানান, এ বছর এই হাটের কোনো ইজারা হয়নি। স্থানীয় বিএনপি নেতা খোরশেদ আলম ও তার ছেলে জাহাঙ্গীর আলমসহ কয়েকজন মিলে হাট বসিয়েছে। পশু কিনে বের হওয়ার সময় হাটের সামনেই গেটে হাসিল ঘরে বসিয়ে জাহাঙ্গীর হাসিলের টাকা নিচ্ছেন। এসময় তিনি আরও বলেন, তারা প্রভাবশালী তাই ক্রেতা ও বিক্রেতারা কেউ হাটে কিছু বলতে পারে না বলে জানান তিনি।

হাটের বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি খোরশেদ আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই হাটের কোনো ইজারা আমরা নেইনি। তবে, আমরা র্দীঘ ১৭ বছর পালিয়ে ছিলাম। অনেক মামলার শিকার হয়েছি। এখন আমাদের দল ক্ষমতায়। তারপরেও যদি আমরা হাট না করতে পারি, তাহলে আর কি হল। উপজেলায় পরে আমরা হাটের বিষয়টি জানিয়ে দিব বলে জানান তিনি।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি আমরা অবহিত হয়েছি। ওইখানে কোনো হাটের ইজারা দেওয়া হয়নি। তবে, ওই হাট থেকে খাস কালেকশন করা হবে বলে জানান এ কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com