বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল
রামিসা হত্যা: আসামির পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

রামিসা হত্যা: আসামির পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধ*র্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানার পক্ষে মামলা না লড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।

শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত ঢাকা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া।

তিনি জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এমন নৃশংস ঘটনার আসামির পক্ষে মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে অপরাধীদের প্রতি একটি কঠোর বার্তা যাবে যে, জঘন্য অপরাধ করে কেউ আইনি সহায়তা পেয়ে পার পাবে না।

তবে তিনি আরও বলেন, আদালত চাইলে আসামির পক্ষে রাষ্ট্রীয়ভাবে আইনজীবী নিয়োগ দিতে পারবে।

অন্যদিকে, এ মামলায় শিশু রামিসার পরিবারের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামী–এর কর্মপরিষদ সদস্য শিশির মনির। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি পরিবারের পক্ষে মামলাটি পরিচালনা করবেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি ফ্ল্যাট থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয় এবং পরে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা পাওয়া যায়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এরপর পুলিশ প্রথমে সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে এবং পরে প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার হয়। আদালতে তিনি ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন।

এদিকে ঘটনাটিকে ঘিরে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com