বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, বালুবাহী ট্রাকে আগুন পঞ্চগড়ে ভুয়া বিএড সনদে ১৩ বছরে অতিরিক্ত বেতন উত্তোলনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে পাওনা টাকা চাওয়ায় নারীর মিথ্যা মামলায় দিশেহারা ব্যবসায়ী বাচেদ মোল্লা লালমনিরহাটে নাসিরুদ্দিন পাটোয়ারী- ত্রাণমন্ত্রীকে মাফিয়া, ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের অবৈধ সম্পদ আছে বলে বিতর্কিত মন্তব্য গাজীপুরের কালিয়াকৈরে ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত অধ্যক্ষ নিজেই ছিলেন নিয়োগ বোর্ডে, চাকরি দিলেন স্ত্রী-ছেলে-মেয়েকে ‎ডিজিটাল সেবায় নতুন দিগন্ত,চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা মেলা উদ্বোধন ভাগ্য বদলাতে লালমনিরহাট থেকে গাজীপুরে এসেছিলেন ঈমান, আসলেই কি কবিরাজ? হঠাৎ ভাইরাল ‘রাগ করলা’ ডায়লগ, ঘটনা কী? সাবেক ডিজি সাব্বিরকে হ’ত্যা মামলায় গ্রে’প্তার দেখিয়ে কারাগারে প্রেরণ ‎
ভাগ্য বদলাতে লালমনিরহাট থেকে গাজীপুরে এসেছিলেন ঈমান, আসলেই কি কবিরাজ?

ভাগ্য বদলাতে লালমনিরহাট থেকে গাজীপুরে এসেছিলেন ঈমান, আসলেই কি কবিরাজ?

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখন নতুন ডায়ালগ ট্রেন্ডিংয়ে। নেটিজেনরা মেতেছেন ‘কী রাগ করলা’ ভাইরালে। ফেসবুক পোস্টের ক্যাপশন, কমেন্ট বক্স কিংবা ইনবক্সের চ্যাটিং—সব জায়গাই যেন দখল করে নিয়েছে এই একটি মাত্র ডায়ালগ।

অনেকেই হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেয়ার ভাষা হিসেবে ব্যবহার করছেন এ সংলাপ। নেটিজেনদের অনেকের প্রশ্ন, ভাইরাল হওয়া ব্যক্তি কি আসলেই কবিরাজ নাকি অন্য কেউ। তথ্য ঘেঁটে দেখা গেছে, তিনি আসলে কোনো কবিরাজ নন, বরং তিনি একজন পেশাদার অভিনেতা।

জানা যায়, এই ব্যক্তির নাম ঈমান আলী। যিনি কবিরাজের ছদ্মবেশে ক্যামেরার সামনে এসেছেন। প্রায় ২০-২৫ বছর আগে ভাগ্য অন্বেষণে সপরিবারে লালমনিরহাট জেলা থেকে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরে। সেই থেকে গাজীপুরেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। একটা সময় সেই শখটাই রূপ নেয় পেশায়। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয়কেই তিনি জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সচেতনতামূলক এবং হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেন তিনি।

সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টের জন্য কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা আর বিশেষ ভঙ্গিমায় বলা, রাগ করলা, কথা ঠিক না বেঠিক, ডায়লগটি রাতারাতি লুফে নেয় নেট দুনিয়া। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ এবং শেয়ারের মাধ্যমে এটি ভাইরাল কন্টেন্টে পরিণত হয়। সাধারণ মানুষ থেকে শুরু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন ঈমান আলীর এই ডায়ালগ ব্যবহার করে তৈরি করছেন নানা ভিডিও।

ভিডিওতে দেখা যায়, শুরুটা হয়েছে মূলত এক গণকের ফেসবুক আইডি থেকে সনাতন পদ্ধতিতে হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়া থেকে। রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শহরের ব্যস্ত এক রাস্তায় সুঠাম দেহের এক ব্যক্তির হাত দেখে তার ভাগ্য বদলানোর উপায় বাতলে দিচ্ছেন কাধেঁ ঝোলা নেওয়া এক গণক। যেখানে কথার মাঝেমাঝেই ওই গণককে বলতে শোনা যায় ‘রাগ করলা?’

মুলত গণকের কথা বলার ভঙির ও আত্মবিশ্বাসের সঙ্গে মানুষকে কথা বলতে প্রভাবিত করা নিয়ে হাস্যরসে মজছেন নেটিজেনরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে সমসাময়িক নানান পরিস্থিতি। কেউ নিজের বসের সঙ্গে মেলাচ্ছেন ছবির গণকটিকে, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মাঝে খুঁজছেন গণকের প্রতিচ্ছবি। তাতে নেটিজেনরা স্যাটায়ার হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেদারসে শেয়ার করছেন এই কন্টেন্টটি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com