বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ কেজি গাঁজাসহ নারী আটক মিঠাপুকুরের আবারো অটোভ্যান ছিনতাই, চালকের মাথায় ৬ স্থানে কোপ গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ওসিকে মাসোহারা না দিলে ঘোরে না যানবাহনের চাকা শিশু ইউনিটে তিনগুণ বেশি ভর্তি, রোগী ভর্তি করানোই এখন সোনার হরিণ মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে আমিষে টান, গরিবের পাতে মাছ মাংস তোলা দায় শয্যা নেই, যন্ত্র নষ্ট, দালালের রাজত্ব, হাসপাতালই এখন রোগশয্যায় জন্ম আর বিদায়ের দিন একই — “তোতা মাস্টার” থেকে “তোতা উকিল” নীতি, সংগ্রাম ও আত্মমর্যাদায় গড়া এক জীবন পঞ্চগড়ের জগদল বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা স্কুলে ফিরছে বেত্রাঘাত, শৃঙ্খলা ফেরাতে কঠোর পদক্ষেপ
মিঠাপুকুরের আবারো অটোভ্যান ছিনতাই, চালকের মাথায় ৬ স্থানে কোপ

মিঠাপুকুরের আবারো অটোভ্যান ছিনতাই, চালকের মাথায় ৬ স্থানে কোপ

ডেস্ক রিপোর্ট :: মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট আলীপুর-নয়ারহাট সড়কে গভীর রাতে এক মর্মান্তিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক অটোভ্যান চালক।

আহত চালকের নাম মোঃ মনজুরুল ইসলাম (৩৫)। তিনি রাণীপুকুর ইউনিয়নের মাটেরহাট (জলচত্তর) গ্রামের বাসিন্দা এবং মোঃ আব্দুস সালামের ছেলে।

জানা যায়, শনিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে জায়গীরহাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে নয়ারহাট যাওয়ার কথা বলে ২৫-৩০ বছর বয়সী দুই ব্যক্তি তার অটোভ্যানে ওঠে। পরে নয়ারহাট পৌঁছানোর আগেই ভান্ডাড়ির বাড়ির সামনে এসে তারা হঠাৎ পিছন থেকে চালকের উপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় অন্তত ৬ স্থানে কুপিয়ে গুরুতর আহত করে অটোভ্যানটি ছিনতাই করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা পরিবারে খোঁজ দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় ৪০টিরও বেশি সেলাই দিতে হয়েছে এবং তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com