বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা

কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা

ডেস্ক রিপোর্ট :: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে জলাবদ্ধতার মধ্যেই শুরু হয়েছে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা। ক্যাম্পাস ও একাধিক ভবনের ভেতরে পানি জমে যাওয়ায় বেশ কিছু কক্ষে বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুরো ক্যাম্পাস হাঁটুসমান পানিতে তলিয়ে গেছে। ব্যবসায় শিক্ষা ভবনের নিচতলা পুরোপুরি ডুবে রয়েছে। কলা ভবন, মিলেনিয়াম ভবন ও কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলাতেও পানি ঢুকে পড়েছে। অনেক শিক্ষার্থীকে পানির মধ্য দিয়ে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা গেছে।

পরীক্ষার্থীরা জানান, টেবিলের ওপর দিয়ে হাঁটতে গিয়ে যদি পড়ে যায়, তাহলে কী হবে! এমন পরিস্থিতিতে পরীক্ষা না নিলেও পারত। কলেজের সামনের সড়কেও হাঁটুর ওপরে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক অটোরিকশা মাঝপথেই বিকল হয়ে পড়ছে, আর পরীক্ষার হলগুলোতেও পানি জমে রয়েছে।

কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞা বলেন, ‘আশপাশের এলাকা উঁচু হওয়ায় বৃষ্টির পানি ক্যাম্পাসে জমে যায়। বিশেষ করে দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় পানি সহজে প্রবেশ করে। ৪০ লাখ টাকার একটি প্রকল্পের মাধ্যমে পশ্চিম, দক্ষিণ ও পূর্ব পাশে বাঁধ নির্মাণের কাজ করা হবে। এতে সমস্যার প্রায় ৭০ শতাংশ সমাধান হবে বলে আশা করছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com