বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রে’প্তার সুন্দরগঞ্জে সাংবাদিকের গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, টাকা-স্বর্ণালঙ্কার লুট দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত নারী মানবপাচারকারী গ্রেপ্তার, বেরিয়ে আসছে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া আন্তর্জাতিক চক্রের ভয়ঙ্কর তথ্য সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষে হোটেল ভেঙে তছনছ পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
থৈ থৈ পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

থৈ থৈ পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে গত মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ১৬০ মিলিমিটার ও আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯১ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। এই অতিবৃষ্টির কারণে হাওরের থৈ থৈ পানিতে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের বোরোধান।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক আখতার ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার ২০ মিলিমিটার ও আজ সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানান তিনি।

টানা চার দিনের ভারী বর্ষণে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নিম্নাঞ্চলে প্রায় সাড়ে নয়শ হেক্টর জমি তলিয়ে গেছে। ফলে বোরো ধান কাটতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে মাঠ থেকে কেটে আনা ধান শুকাতে না পেরে বিপাকে পড়েছেন কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী প্রায় ৩ হাজার হেক্টর জমি ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। দিনদিন তলিয়ে যাওয়া জমির পরিমাণ বাড়ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com