বিজ্ঞাপন:
আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না বলে মন্তব্য করেছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।


তিনি বলেন, ‘আপনাদের পাশে এমন কেউ নেই, আপনারা ভালোই করেই জানেন। জনগণ আন্দোলন করে ১৬ বছরে আওয়ামী লীগ সরকারকে সরিয়েছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না।’

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদের সবুজ প্যানেলের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে। যে ইস্যু সংসদে সমাধান হওয়া উচিত, সেটিকে রাজপথে আনা উচিত নয়। ফলাফলে কারচুপি করে আপনারা ক্ষমতায় এসেছেন এটা আপনারাও জানেন, জনগণও জানে। গণভোটের রায়কে অবজ্ঞা করবেন না।’

তিনি বলেন, ‘মানুষ বিচারকের কাছে গিয়ে বিচার পায়, সম্মান পায়; কিন্তু আমি সেখানে অসম্মানিত হয়েছি, অবিচারের শিকার হয়েছি। আমরা সংসদে লড়াই করব এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেও আন্দোলন গড়ে তুলব। এ ক্ষেত্রে বার কাউন্সিলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com