বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা

টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এ ঘটনায় খামার মালিক নুরুল হোসাইনের (৩২) নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। নুরুল হোসাইন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান
আসার তথ্যে মুরগীর খামারে অভিযান চালানো হয়।এসময় খামারের একটি কক্ষে বিছানার নিচে থেকে ৫ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com