বিজ্ঞাপন:
‎লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

‎লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

খাজা রাশেদ,লালমনিরহাট: কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি, অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মোহাম্মদপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং জেলা মহিলা আ.লীগের সভানেত্রীর দায়িত্বও পালন করেছেন।


‎লালমনিরহাট ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com