বিজ্ঞাপন:
বোদার করতোয়া নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বোদার করতোয়া নদী থেকে যুবকের লাশ উদ্ধার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া সজীব (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সজীবসহ চারজন যুবক করতোয়া নদীতে গোসলে নামেন। এ সময় সাঁতার না জানা সজীব গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন। সঙ্গে থাকা অন্যরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক উদ্ধার অভিযান চালায়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর নদী থেকে সজীবের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, সজীবের বাড়ি বড়শশী ইউনিয়নে। তার বাবার নাম মালেক। তিনি ঢাকায় কর্মরত ছিলেন এবং সম্প্রতি বাড়িতে এসেছিলেন। পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সজীব।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com