বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট
গাজীপুরে উদ্বোধনের আগেই ধসে পড়লো সড়ক, ২ জন বরখাস্ত

গাজীপুরে উদ্বোধনের আগেই ধসে পড়লো সড়ক, ২ জন বরখাস্ত

সাহাজুদ্দিন সরকার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কাশিমপুরের ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণাধীন একটি সড়ক উদ্বোধনের আগেই ধসে পড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা সরকারের উচ্চপর্যায়ের নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

সোমবার (২৩ মার্চ) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক নির্মাণে অনিয়ম ও গাফিলতির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানান।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগও ধসের পেছনে আংশিক ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা এবং কাজের মান নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে প্রকল্পের পরিচালক হারুন অর রশিদ এবং প্রকৌশলী শামছুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিদর্শন শেষে তিনি গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের কাছে বরখাস্ত সংক্রান্ত চিঠি হস্তান্তর করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, জনগণের টাকায় উন্নয়ন কাজ হবে, কিন্তু সেই কাজ যদি মানহীন হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, পূর্বে গঠিত তদন্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন করে ৭ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি নির্মাণের সময় থেকেই কাজের মান নিয়ে তাদের সন্দেহ ছিল। তাদের দাবি, যথাযথ তদারকির অভাবেই এমন ঘটনা ঘটেছে। দ্রুত মানসম্মতভাবে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এ ঘটনায় গাজীপুরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ এবং স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com