বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান 

বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান 

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামানকে বদলি করার পরেও কার্যালয় ত্যাগ না করায়,জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।বদলি আদেশের চার মাস হলেও বদলি না নিয়ে,সম্প্রতি বদলি ঠেকাতে মরিয়া হয়ে জেলা অফিসের কর্মচারীদের চাপ প্রয়োগ করে, আরো কিছুদিন থাকার জন্য অধিদপ্তরে লিখিত আবেদন করায়।

জানা যায়,২০২০ সালের ডিসেম্বরে বোদা উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।কিছুদিন পরে জেলা কার্যালয়ের উপ পরিচালক বদলি হলে, উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পান এ কর্মকর্তা।একই কর্মস্থলে দীর্ঘদিন থাকায় সরকারি নিয়মানুযায়ী গত বছরের নভেম্বরে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
লায়লা আক্তারসহ একাধিক সেবা প্রার্থীর অভিযোগ, ভিডাব্লিউবির সমস্যা সমাধানের জন্য উপজেলায় বার বার গেলেও তাকে পাওয়া যায় না।

এছাড়াও অসৌজন্য আচরনেরও অভিযোগ রয়েছে কর্মকর্তার বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানিয়েছেন,প্রতিনিয়ত কর্মচারীদের সাথে অসৎ আচরণে অতিষ্ঠ তারা।বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উপজেলায় বহাল রাখার জন্য লিখিত নেন তিনি।তারা অবিলম্বে এই বিতর্কিত ব্যক্তির বদলির আদেশ বহাল রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যাপারে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা এ কে এম ওয়াহিদুজ্জামানকে মুঠোফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com