বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

কেফায়েত উল্লাহ, লালমনিরহাট :: পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও মানবিক সংগঠন বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশন-এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) বিকাল ৫টায় আসরের নামাজের পর আনোয়ার বিনতে করিম মেমোরিয়াল কওমি মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং, কিসামত হারাটি, ঝাকুয়াটারী, লালমনিরহাট সদর প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের একজন বিশেষ শুভাকাঙ্ক্ষীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী, সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বিপ্লবী সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবসেবার শিক্ষা দেয়। এই মাসের তাৎপর্য ধারণ করে আমরা সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “বিপ্লবী সমাজ কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষা সহায়তা, দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা, এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা, এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”

প্রধান নির্বাহী কর্মকর্তা সংগঠনের সকল শুভাকাঙ্ক্ষী, দাতা সদস্য ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়ার কারণেই আমাদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে। আমরা সংগঠনের সার্বিক উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রাখতে সবার কাছে দোয়া কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মানবকল্যাণমূলক কাজ করে যাওয়ার তাওফিক দান করেন।”

ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের এ ধরনের মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।j


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com