বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে ভাঙল যাত্রীর ৪ দাঁত রংপুরে মোমবাতি জ্বা/লিয়ে এসএসসি পরীক্ষা দিল ৮৫৪ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডি/ত মর/দেহ উদ্ধার বৈষম্য/বিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু
মার খেতে খেতে সংসদে নূর, থাকছেন বিএনপি সরকারের মন্ত্রিপরিষদের যে মন্ত্রণালয়ে

মার খেতে খেতে সংসদে নূর, থাকছেন বিএনপি সরকারের মন্ত্রিপরিষদের যে মন্ত্রণালয়ে

অনলাইন ডেস্ক: রাজপথের আন্দোলন, হামলার শিকার হওয়া, মামলার বোঝা, গ্রেফতার ও নির্যাতন- ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এসবই যেন ভিপি নুরুল হক নূরের নিয়তি। তবে নিয়তি সব সময় এক রকম থাকে না। সাত বছরের জুলুম-নির্যাতন সয়ে অবশেষে সংসদ সদস্য হয়েছেন নুর। এর আগে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়েছিলেন, তখন একটি কথা ছড়িয়ে পড়েছিল—“আওয়ামী লীগ মারতে মারতে নুরকে ভিপি বানিয়ে দিল।” সেই কথার রেশ ধরে এখন কেউ কেউ বলছেন, “মারতে মারতেই নুরকে এমপি বানিয়ে দিল।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন মন্ত্রিসভায় অভিজ্ঞ ও নবীন নেতাদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ সরকারের পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্বাচিত এমপিদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ ও জোটসঙ্গীদেরও অন্তর্ভুক্ত করার ভাবনা চলছে। বিএনপি সরকারের এই মন্ত্রিসভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী হিসেবে লড়েছেন নুরুল হক নুর। নির্বাচনের আগে তিনি বলেছেন, বিএনপি ‘জাতীয় সরকার’ গঠন করলে তাকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, জোট নেতাদের মধ্যে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ রেলপথ মন্ত্রণালয় এবং জোনায়েদ সাকি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। টেকনোক্র্যাট কোটায় নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, রুহুল কবির রিজভী আহমেদ ও মাহদী আমিন মন্ত্রিপরিষদে স্থান পেতে পারেন।

স্থায়ী কমিটির সকল সদস্য মন্ত্রিসভায় থাকবেন। সিনিয়র মন্ত্রী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন পূর্ণমন্ত্রী বা সম্মানজনক পদে থাকবেন। আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে, এবং একই দিন বিকেলে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com