বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার: সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন অন্তর্বর্তীকালীন সরকার। এর মাঝে দেশের সর্বসাধারণের জানার আগ্রহ- দায়িত্ব ছাড়ার পর উপদেষ্টাদের কে কোন পেশায় যাবেন?

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আলী রিয়াজ বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাবেন। সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে তারা সেভাবে কাজ করবে আমার বিশ্বাস এবং তারা জনরায়ের দুইটি বিষয় দেখবেন। গণতান্ত্রিক উত্তরণের পথ অনেক কঠিন। শুধু ঐকমত্য থাকলে তা উতরে যাওয়া সম্ভব।

এসময় তিনি নানা সময়ে বিশেষ বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকায় বিএনপির প্রশংসা করেন।

এছাড়া সংস্কার বিষয়ে আলী রিয়াজ বলেন, ১৮০ দিন সময়ের মধ্য উচ্চ কক্ষের বিষয়টি শেষ করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com