বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম লালমনিরহাট শহরে বাড়ি ফাঁকা পেয়ে নগদ টাকা ও স্বর্ণালস্কার চুরি চরফ্যাশনে ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, ডোবা থেকে গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে বিক্ষুব্ধ জনতার আগুন চরফ্যাশনে ঝড়ের কবলে মাছ ধরা ট্রলার লণ্ডভণ্ড, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জেলে গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার
সুন্দরগঞ্জে জামায়াতের ধাক্কা, জাতীয় পার্টি মহাসচিবের ভরাডুবিতে ভোটপতন!

সুন্দরগঞ্জে জামায়াতের ধাক্কা, জাতীয় পার্টি মহাসচিবের ভরাডুবিতে ভোটপতন!

গাইবান্ধা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান। বেসরকারি ফলাফলে তিনি পোস্টাল ব্যালটসহ ১২৪টি কেন্দ্রের ভোট গণনা শেষে ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট।

অন্যদিকে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৩৩ হাজার ৯৭৬ ভোট। জাতীয় পর্যায়ের শীর্ষ নেতা হয়েও সুন্দরগঞ্জে প্রত্যাশিত ফল না পাওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে এ বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।


সুন্দরগঞ্জ আসনে জামায়াত প্রার্থীর এই বড় ব্যবধানে জয়কে জেলার রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com