বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা বানে ভাসে, খরায় পোড়ে; তিস্তা পাড়ের চাপা কান্না মাদকের বেড়াজাল থেকে মুক্তি পাচ্ছেন নোরা ফাতেহি ও শ্রদ্ধা কাপুর হামে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্ত, জায়গা সংকটে প্রতি শয্যায় একাধিক শিশু পালটাপালটি চাপের কৌশলে ক্ষমতাসীন ও বিরোধী দল, কঠোর অবস্থানে যাবে না কেউ লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে বোমা মারার হুমকি, আটক ১ কালবৈশাখীর ভয়াল থাবা, বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু তজুমদ্দিনে আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, পলাতক কয়েকজন
অর্ধেক ভোটারকে খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস

অর্ধেক ভোটারকে খুঁজে পাচ্ছেন না মির্জা আব্বাস

তাহমিনা আক্তার,ঢাকা: ২ লাখ ৮০ হাজার ভোটের মধ্যে অর্ধেক ভোটারই নেই। কিংবা অর্ধেক ভোটার পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।

তিনি বলেন, আমার এলাকার ২ লাখ ৮০ হাজার ভোটের মধ্যে অর্ধেক ভোটারই নেই। কিংবা অর্ধেক ভোটার পাওয়া যাচ্ছে না। এই ভোটারগুলো কারা? যদি এসব ভোটার না পাওয়া যায় তাহলে নির্বাচন কমিশনকে বলব, এসব ভোটার বাতিল করার জন্য। তা না হলে সত্যিকারের রেজাল্ট আসবে না।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

মির্জা আব্বাস বলেছেন, কুৎসা ও বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ভোট নেওয়া যায় না। কিছু দল নিশ্চিতভাবে ধরে নিয়েছে তারা পাশ করে যাবে। জনগণ জানতে চায় তারা এই শক্তি কোথায় পায়? নির্বাচনের পরিবেশ ভালো না। কারণ আচরণবিধিতে উল্লেখ আছে কারও বিরুদ্ধে আক্রমণাত্মক বা উস্কানিমূলক কথা বলা যাবে না। কিন্তু এখানে আমাকে টার্গেট করা হচ্ছে। যারা মিথ্যাচার করছেন ইহকাল ও পরকালে তাদের জবাব দিতে হবে।

তিনি বলেন, ইসির দায়িত্ব হচ্ছে এসব বিষয়ের দিকে নজর দেওয়া। নির্বাচন কমিশন পক্ষপাত অবলম্বন করছেন। তা না হলে এত অপবাদ ও মিথ্যাচার করার পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন! অভিযোগও জানানো হয়েছে। কোনো কর্ণপাত নেই।

মির্জা আব্বাস বলেন, কর্মজীবী মহিলা সম্পর্কে স্বাধীনতাবিরোধী একটি দলের শীর্ষনেতা যে অশ্লীল ও নোংরা মন্তব্য করেছেন তা আমি মুখে আনতে চাই না। আমাদের ধর্মে কোথাও লেখা নেই যে, নারীরা কর্ম করতে পারবে না। বরং নারীদের সমঅধিকার দেওয়া হয়েছে। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি নারী সমাজকে এ সকল দলের প্রতি নজর রাখার আহবান জানাচ্ছি।

গণমাধ্যম আমাদের বিরুদ্ধেও অনেক সময় অনেক কিছু লেখেছে। কিছু বলিনি। কারণ, আমরা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি। একটি অর্বাচীন বালক গণমাধ্যমকে অ্যাটাক করে যে ভাষায় কথা বলছেন তা পক্ষান্তরে গণমাধ্যমকে হুমকি দিচ্ছেন। এরজন্য ৭১-এর যুদ্ধ হয়নি, এরজন্য ২৪ সংগঠিত হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com