বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ১২ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে এবার মোদি সরকারের পতনের ডাক স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক, মরদেহ নিয়ে সড়ক অবরোধ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটা ছাত্রদল-যুবদল নেতাদের রংপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকা ফেলে রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস সেলিম রেজা, নিরাপত্তায় স্বস্তি কঞ্চিবাড়িবাসীর শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেও বাকি ২ দাবিতে অনড় সিজেপি নেতা অভিজিৎ টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু নিহত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু নিহত

ডেস্ক রিপোর্ট::কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের ওপারে সশস্ত্র সংঘর্ষের জেরে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত শিশুর নাম আফনান আরা (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে। আহত শিশুর নাম আপনা আকতার। সে একই এলাকার বাসিন্দা এবং হোয়াইক্যং লম্বাবিলের হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র জানান, সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও একটি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

তিনি বলেন, ‘একপর্যায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সীমান্তের শূন্যরেখার দিকে পিছু হটে অবস্থান নেয়। সকাল ৯টার দিকে পুনরায় গোলাগুলি শুরু হলে মিয়ানমারের দিক থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ ভূখণ্ডে এসে একটি বসতঘরে আঘাত হানে। এতে আফনান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।’

‘একই সময় সীমান্তবর্তী এলাকায় বাড়ির উঠানে খেলার সময় ছোড়া আরেকটি গুলি মাথায় লাগে শিশু আপনা আকতারের। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’

খবর পেয়ে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হলেও উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সেখানে যেতে বাধা দেন বলে জানান পুলিশ কর্মকর্তা খোকন কান্তি রুদ্র।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা টেকনাফ মহাসড়কে অবস্থান নিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদার ও বেসামরিক মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও জেলা জামায়াত আমির মাওলানা নুর আহমদ আনোয়ারী।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হাফিজ নাদিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে এক শিশু নিহত ও আরেক শিশু আহত হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয়দের অনুরোধ জানানো হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com