বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার

পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক::রাজধানীর পল্লবী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় তিনটি রিভলভার ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে মিরপুর-১১ এলাকার ব্লক সি এলাকায় অবস্থিত ছয়তলা পুরাতন সিটি কর্পোরেশন মার্কেটের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানে তিনটি রিভলভার ছাড়া ও ৭৩ রাউন্ড তাজা কার্তুজ, একটি রিভলভারের কাভার, একটি চাপাতি এবং দুটি ছোট ছুরি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ অপরাধচক্র এসব অস্ত্র গোপনে মজুত করে রেখেছিল। উদ্ধার কর অস্ত্রগুলোর উৎস, কারা এগুলো এখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com