বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
কালীগঞ্জে সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ পঞ্চগড়ে চা বাগানে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের পঞ্চগড়ে চতুর্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রাপাতে ৩ জনের মৃত্যু বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা বরখাস্ত ১৫ শতকের দলিলে ২১ শতকের স্বপ্ন: বাটোয়ারা মামলায় একটি ‘গাণিতিক জালিয়াতি’র এনালগ ব্যবচ্ছেদ! হোয়াইট হাউসে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে নিত্যপণ্যের দাম বাড়তি, অস্বস্তিতে নিম্ন ও মধ্যবিত্তরা গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিএনপি’র প্রতিবাদ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিএনপি’র প্রতিবাদ মিছিল

‎খাজা রাশেদ,লালমনিরহাট::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে প্রতিবাদ মিছিল করেছে জেলা বিএনপি।



‎শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

‎প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালাচ্ছে। এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”



‎তিনি আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। নির্বাচনী সহিংসতা বন্ধ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
‎এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি ও চট্টগ্রাম-৮ সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন অনতিবিলম্ব হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

‎প্রতিবাদ মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার, নির্বাচনী সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


‎জেলা বিএনপির নেতারা জানান, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক না হলে এবং সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com