বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ দেবীগঞ্জে হাসিনা হত্যা: ১২ ঘণ্টায় গ্রেপ্তার মাহাবুল, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক
কাশিমপুরে মামলার আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে, পুলিশের গড়িমসির অভিযোগ বাদীর

কাশিমপুরে মামলার আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে, পুলিশের গড়িমসির অভিযোগ বাদীর

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর মেট্রোপলিটন থানায় ২ নভেম্বর ২০২৫ তারিখে দায়ের করা মামলার আসামিরা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, অথচ গ্রেফতারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন বাদী নুর আলম।

বাদী নুর আলম জানান, পূর্বের হামলায় তার মাথায় ছয়টি সেলাই লেগেছিল। কিন্তু মামলার আসামি সাইফুল, রাব্বি ও তাদের সহযোগীরা এখনও অবাধে এলাকায় চলাফেরা করছেন। তিনি আরও অভিযোগ করেন, থানার এসআই সুমন আসামিদের সঙ্গে সম্পর্কিত আচরণ করছেন, যার কারণে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং তাকে হুমকি দিচ্ছে।

মোবাইলে যোগাযোগ করা হলে এসআই সুমন জানান, বিভিন্ন মামলার ব্যস্ততার কারণে সবসময় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

বাদী নুর আলমের বক্তব্য, “দীর্ঘদিন মামলা চললেও আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। পুলিশের পক্ষপাতিত্বের কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”

এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, “অতি দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে। এই প্রক্রিয়ার তদন্ত চলছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com