বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ। ‘ফেল করিয়ে দেওয়ার’ হুমকির পর অকৃতকার্য, উত্তরপত্র পাল্টানোর অভিযোগ ঘুমধুম সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মামলা দলীয় শৃঙ্খলা ভঙ্গ, রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে যুবদল নেতৃবৃন্দের করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিযুক্ত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিযুক্ত

সাহাজুদ্দিন সরকার,গাজীপুর জেলা প্রতিনিধি।::স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে গাজীপুরে নতুন পুলিশ কমিশনার নিযুক্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে মোঃ ইসরাইল হাওলাদারকে (বিপি-৭০৯৮১০৪৫৫৩, ডিআইজি) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের দায়িত্বে ছিলেন। এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার (১৬ নভেম্বর ২০২৫ )জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইসরাইল হাওলাদারকে জিএমপি, গাজীপুরে পুলিশ কমিশনার (ডিআইজি) পদে বদলি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য জেলার পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনারদের বিভিন্ন পদে বদলি পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনে অবিলম্বে কার্যকর হবে।


নব নিযুক্ত কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দায়িত্ব পালন করেছেন এবং বিশেষভাবে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তার দক্ষতা রয়েছে। গাজীপুরের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিনি দ্রুত কার্যক্রম শুরু করে শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক, জেলা ও মেট্রোপলিটন পুলিশ প্রধানদের অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ প্রজ্ঞাপন জারী হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com