কেফায়েত উল্লাহ, নিজস্ব প্রতিবেদক::সোমবার (১৩ অক্টোবর) এ ঘটনায় তালুক খুটামারা বটতলায় একটি বিশৃঙ্খলার ঘটনা ঘটে।এ নিয়ে ব্যবসায়ী, ও স্থানীয় সচেতন মহলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লালমনিরহাট পৌরসভার ০১ নং ওয়ার্ড তালুক খুটামারা বটতলায় হোটেল ব্যবসা করতেন মশিউর রহমান ও তার স্ত্রী। হোটেল ব্যবসায়ের কাঁচামাল ক্রয় করতেন জ্যারিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সফিকুল ইসলামের কাছ থেকে। ব্যবসায়িক লেনদেনের একপর্যায়ে ৪৩০০ টাকা জের পড়ে যায়।
জেরের টাকা উত্তোলনের জন্য শফিকুল ইসলাম (২৮) ও তার পিতা হজরত আলী (৫৮)
মশিয়ারের দোকানে গিয়ে হট্টগোল করে।বিশৃঙ্খলার একপর্যায়ে তিক্ত হয়ে মশিউর রহমান তার দোকানে থাকা একটি মনিটর ও একটি সাউন্ড বক্স শফিকুল ইসলামকে জমা দেয় এবং টাকা পরিশোধ করে মালামাল নেওয়ার কথা বলে।

মালামাল শফিকুলের জিম্মায় থাকা অবস্থায় আবারো শফিকুল ইসলাম ও তার পিতা হযরত আলী মশিউরের ভরা দোকানে গিয়ে হট্টগোল, গালিগালাজ করেন। এতে তিক্ত হয়ে মশিউর রহমান এর প্রতিকারের জন্য বাজার কমিটির দারস্থ হয়।
এ ঘটনায় বাজার কমিটি ০৯-১০-২০৫ ইং তারিখে উভয় পক্ষকে নিয়ে সমাধানের সাধারণ মিটিং এর আয়োজন করলে মশিউর রহমান বলন,একসাথে এতগুলে টাকা দেয়া আমার জন্য কষ্টসাধ্য হবে তাই ধীরে ধীরে পরিশোধ করার আশ্বাস দেয় বাজার কমিটিকে।বাজার কমিটি টাকা পরিশোধের জন্য মশিউরকে ৪০ দিনের সময় বেঁধে দেয়।যা নিয়ে অপর পক্ষ শফিকুলের কোন দ্বিমত ছিলোনা বলে জানা যায় কমটির সুবাধে।

ইতিমধ্যে মশিউর রহমান ০১-১০-২০২৫ তারিখে দোকান বাদ যাওয়ার কথা থাকায় কমিটির সভাপতির মাধ্যমে কিছু টাকা শফিকুলকে প্রদান করা হয়।
মশিউর রহমানের দোকান ছেড়ে যাওয়ার কথা শুনে শফিকুল ইসলাম ও তার পিতা হযরত আলী মশিউর রহমানের দোকানে গিয়ে অকথ্য ভাষা গালিগালাজ ও বিশৃঙ্খলার চেষ্টা করেন। এ সময়ে হযরত আলী তার পরিচিত লুঙ্গি উপরে তুলে তার গোপনাঙ্গ দেখানোর চেষ্টা করে এবং শফিকুল ইসলাম গেঞ্জি খুলে মহিলাকে অশ্লীল অঙ্গভঙ্গি করার চেষ্টা করে।
এ ধরনের বিশৃঙ্খলা ঘটনায় বাজার কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনার তদন্তকারী অফিসার জাহিদুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। প্রায় ১০০ জনের মত ব্যবসায়ী, ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গ শফিকুল এর বিরুদ্ধে গণ স্বাক্ষর দিয়েছে। তিনি আরো জানান ঘটনা তদন্তের তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply