বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিউ ইয়র্কে দুই শিশুকে যৌন নিপীড়ন: বাংলাদেশি ইমাম গ্রেপ্তার কুড়িগ্রামে দুই বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এই দম্পতিকে গ্রেপ্তার করেছে মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস
‎ভোটের মাঠে নারীরাই হবে মূল শক্তি:সাবেক এমপি নাজিম উদ্দীন

‎ভোটের মাঠে নারীরাই হবে মূল শক্তি:সাবেক এমপি নাজিম উদ্দীন

হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::ভোলা-৪ চরফ্যাশন-মনপুরা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম বলেছেন, কিছু রাজনৈতিক দল পিআরের নামে নির্বাচনকে ব্যর্থ করার চেষ্টা চলছে। কোনো ভাবেই তা ব্যাহত হতে দেওয়া যাবে না। মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আগামী নির্বাচনে ভোটের মাঠে নারীরাই হবে মূল শক্তি।



‎রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে চরফ্যাশন উপজেলা সদরে তার বাসভবনে উপজেলা মহিলাদল কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎নাজিম উদ্দিন আলম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন দুর্গা পূজায় সহযোগিতা করতে পুরুষের পাশাপাশি নারীরাও সহযোহীতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

‎সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তার সহধর্মিণী শওকত আরা বেগম বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।



‎সভায় উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সহস্রাধিক মহিলা কর্মী এতে অংশ গ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com