বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল বিডিইআরএম লালমনিরহাট জেলা শাখার আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত ‎ নবীর (সা.) অবমাননায় মৃত্যুদণ্ডের আইন চাইলেন এমপি হানজালা ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা

লক্ষ্মীপুরে নারিকেল-সুপারি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক::লক্ষ্মীপুরে রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন হোসেন (২৫) ঘটনাস্থল থেকেই আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে জেলা স্টেডিয়ামের পাশের একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, রাশেদা বেগম একাই বাড়িতে বসবাস করতেন। শুক্রবার ফজরের নামাজের জন্য ওজু করতে বের হওয়ার সময় তিনি দরজার কাছে প্রতিবেশী ইমনকে দাঁড়িয়ে থাকতে দেখেন। এ সময় নানা বিষয়ে কথা বলতে গেলে ইমন হঠাৎ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে।

বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের ভেতর লুকিয়ে থাকা ইমনকে আটক করে।

স্বজনদের বরাতে জানা যায়, ইমন ও নিহত রাশেদা বেগমের মধ্যে চাচি-ভাতিজা সম্পর্ক। দীর্ঘদিন ধরে নারিকেল-সুপারি নিয়ে পারিবারিক বিরোধ ছিল ইমনের পরিবারের সঙ্গে রাশেদার।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন হত্যার দায় স্বীকার করেছে। পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর ইমনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com