বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার, চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন, রংপুরে নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি বাবুল দীর্ঘদিন ছিলেন কারা/গারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃ/সত্ত্বা জামালপুরে বাসের ধাক্কায় যুবদল নেতা-স্ত্রী আহত, সড়ক অবরোধ দিনাজপুরের খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘ’র্ষে নি’হত-১, আহ’ত-৩ লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী
উত্তরাঞ্চলের ১২ জেলায় বন্যার সতর্কবার্তা

উত্তরাঞ্চলের ১২ জেলায় বন্যার সতর্কবার্তা

ছবি: ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট::দেশের উত্তরাঞ্চলের ১২ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী তিনদিনে এসব অঞ্চলের নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতেতে বলা হয়, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি সমতলে বাড়তে পারে এবং তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা পার করতে পারে। এ সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে।

একই সঙ্গে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদ-নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মুহুরী, সিলোনিয়া ও ফেনী নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আরও বলেন, আগামী দুদিন দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বাড়তে পারে। উজান থেকে পানি আসতে পারে। তবে এসব পানি কমে যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com