বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হারানো ঐতিহ্যের খোঁজে সুন্দরগঞ্জে ব্যতিক্রমী ঈদ উৎসব ব্রাজিল ভক্তদের মোটর র‍্যালিতে আর্জেন্টিনা ভক্তদের 7UP বিতরণ গাইবান্ধায় চামড়ার বাজারে ধস, শত শত চামড়া ফেলে গেলেন ব্যবসায়ীরা কালিয়াকৈরে “ঈদের তিন দিন পার হলেও মহাসড়ক থেকে অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে পিস্তল গুলি প্রাইভেটকার সহ গ্রেফতার ১ জন কোরবানির মাংস পেয়ে তৃপ্তির হাসি,বেটি-জামাইয়োক নিয়ে তৃপ্তি করে গোশতো-ভাত খামো সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী, বাবা কে? কোরবানি দিতে গিয়ে আহত হয়ে পঙ্গু হাসপাতালে ১৬৯ জন বিক্রি না হওয়ায় মাটিতে পুঁতে ফেলা হলো কোরবানির পশুর চামড়া
ফরিদপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক

ফরিদপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক

অনলাইন ডেস্ক::ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তার স্বামী মিরু শেখকে (৩৫) জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 

অন্তরা আক্তার ও তার স্বামী মিরু শেখ দুটি শিশু সন্তান নিয়ে সালথা উপজলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণ কেন্দ্রে সরকারি ঘরে বসবাস করেন। 

আশ্রয়ণের এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে অন্তরা অসুস্থ হয়ে পড়লে তার স্বামী বোয়ালমারী হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।  

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বলেন, অন্তরার মৃত্য নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। অন্তরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য অন্তরার স্বামী মিরুকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com