বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক! ত্রাণ মন্ত্রীর মুখোমুখি জেলা বিএনপি: পুনর্বাসন কেন্দ্র রংপুরে রাখতে প্রধানমন্ত্রীর টেবিলে চিঠি! স্বামী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মেঘমুক্ত আকাশে তেঁতুলিয়া থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার, ছুটছেন পর্যটকেরা পাটগ্রাম সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ৬১ বিজিবি তৎপর
শবনম ফারিয়া পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম

শবনম ফারিয়া পোস্ট, কমেন্টে যা বললেন সারজিস আলম

বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এমনকি কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন পড়লে সেটাও ফেসবুকে প্রকাশ করেন এবং অনুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’

মুহূর্তের মধ্যে পঞ্চগড় বা এর আশেপাশের একাধিক নেটিজেন অভিনেত্রীকে প্রয়োজনীয় তথ্য দিতে শুরু করেন। এরমধ্যে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম। তিনি লেখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’

এই প্রতিবেদন প্রকাশের পূর্ব মুহূর্ত পর্যন্ত সারজিসের এ মন্তব্যের প্রত্যুত্তর এসেছে ৬০০টির বেশি। সারজিসের মন্তব্যে রিপ্লাই দিয়ে ফারিয়া লিখেছেন, ‘ধন্যবাদ সারজিস’।

বলে রাখা ভালো, ফারিয়া তার পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে কাটাতে পছন্দ করেন। এবার পঞ্চগড় পরিবারের সদস্যদের সময় কাটাতে চাইছেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com