বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা
প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন প্রেমিক

প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন প্রেমিক

ডেস্ক রিপোর্ট: বিদ্যুতের খুঁটিতে উঠে হাইটেনশন লাইন কেটে পুরো গ্রামকে অন্ধকারে ডুবিয়ে দিলেন এক তরুণ। এ ঘটনায় মুহূর্তেই ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে।

ভিডিওটিতে দেখা যায়, লোহা কাটার যন্ত্র হাতে পোলের ওপর উঠে একের পর এক বিদ্যুতের তার কেটে যাচ্ছেন ওই তরুণ। যে কোনো সময় প্রাণঘাতি দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু কোনো কিছুরই তোয়াক্কা করেননি তিনি। নির্দ্বিধায় কেটে গেছেন গ্রামের বিদ্যুতের লাইন।

তবে এ ঘটনার পেছনে কারণ নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর দাবি, প্রেমিকার ফোন বারবার ব্যস্ত থাকায় ক্ষোভে এমন কাণ্ড ঘটান ওই তরুণ। যদিও ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা যায়নি। কোথায় ঘটেছে ঘটনাটি, সেটিও পরিষ্কার নয়।

এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনরা নানা মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘প্রেমে ক্ষোভে অনেকে নিজের শিরা কাটে, এ তো গোটা গ্রামের শিরা কেটে দিল।’ আরেকজনের মন্তব্য, ‘কথায় বলে প্রেম অন্ধ, কিন্তু এই প্রেমে তো পুরো গ্রাম অন্ধ।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com