বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
‘মটু’ বলে শাকিবের ঠাট্টা, ওজন কমিয়ে ফেলেন অপু বিশ্বাস

‘মটু’ বলে শাকিবের ঠাট্টা, ওজন কমিয়ে ফেলেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: বিচ্ছেদ হলেও ছেলে আব্রাম খান জয়ের কারণে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পুরোপুরি দূরত্ব তৈরি হয়নি চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সুযোগ পেলে এখনও দেখা হয় তাদের। বহুদিন আগে যুক্তরাষ্ট্রে ছেলে ও অপুর সঙ্গে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছিল শাকিবকে।

বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা খোলাখুলি বলেছেন অপু বিশ্বাস। প্রায়ই স্মৃতিচারণ করেন তাদের একসঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলোর। সম্প্রতি এক পডকাস্টে এমনই এক মজার অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

অপু বিশ্বাস জানান, একসময় শাকিব খান মজা করে তাকে ‘মটু’ বলেছিলো! আর তা শুনেই নিজের ওজন কমিয়ে ফেলেন নায়িকা।

সেই পডকাস্টে অপু বলেন, ‘অনেক মজার স্মৃতি আছে। একটা ঘটনা বলি, সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিল। আমি আসতে একটু দেরি করি। জয় আইসক্রিম খেতে চাইলে আমি সেটা আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি তখন দৌড়ে গিয়ে বলছিলাম- এই আমাকে নেবে না?’

অপু আরও যোগ করেন, ‘একটা ভিডিও দেখবেন যেখানে আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটাই জয়ের বাবা করেছিলেন। পরে লোকেরা আমাকে ঘোড়ায় তুলে দেয়। আমি শাকিবকে বললাম ‘তুমি এইটা কেন করলে, ও বলল যে- ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে, তাই। ’ তখন একটু মোটাও ছিলাম। শাকিব বলল, ‘দৌড়াও, মোটাটা একটু কমবে।’

অপু বিশ্বাস এও বলেন, ‘শাকিব মাঝে মাঝে আমাকে ‘মটু’ বলে পঁচাতো। এখন আর সুযোগ নেই, কারণ আমি শুকিয়ে গেছি।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com