বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ব্যবসায়ীকে মারধর ও থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ, ওসির বিভাগীয় শাস্তির দাবি লালমনিরহাট জেলা কারাগারে ১৫ দিনে একবার দেখা! অতিরিক্ত বন্দীতে স্বজনদের দুর্ভোগ কালিয়াকৈরে চাঞ্চল্যকর আজিবুর রহমান হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার। লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার- ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গাইবান্ধার সদর উপজেলায় বাদিয়াখালীতে ট্রেনের নিচে পড়ে এক যুবকের মৃত্যু মাদকসেবনের সময় আটক ২, পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা পঞ্চগড়ে স্কুলছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি
মাওলানা ভাসানী সেতুতে প্রথম সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১

মাওলানা ভাসানী সেতুতে প্রথম সড়ক দুর্ঘটনায় মৃত্যু ১

স্টাফ রিপোর্টার: চিলমারী হরিপুর সড়কের দুই থানা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৮০) নামের এক বৃদ্ধা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৫ টায়। চিলমারী থেকে সেতুগামী একটি মোটর সাইকেল ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক পিছন থেকে দ্রুত গতিতে আসা অন্য একটি মোটর সাইকেল তার বুকের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত খোদেজা বেগমের বাড়ি চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের দক্ষিণ খরখরিয়া গ্রামের সাব বাঁধ দুই থানা মোড় এলাকার বাসিন্দা।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
এ নিয়ে এলাকায় সাধারনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন একদিকে সেতু উদ্বোধনের পর লাখো দর্শনার্থীর উপচে পরা ভীর একই সঙ্গে নৌকা বাইচ খেলা দেখার দর্শনার্থীর ভীর। অন্যদিকে অল্প বয়সী যুবকদের বেপরোয়া গাড়ি চালানো। তাই গাড়ি চালককেই দায়ী করেছেন এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, মোটর সাইকেলের ধাক্কায় একজন বৃদ্ধা নিহত হয়েছে। সুরতহাল শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। পরে শুক্রবার রাত ১০ টায় স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com