বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
লালমনিরহাটে প্রথমবারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

লালমনিরহাটে প্রথমবারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন

খাইরুল ইসলাম, লালমনিরহাট: মানুষের রক্তে বেঁচে থাকার গল্প শুরু হয় অনেক সময় অন্য একজন মানুষের সহানুভূতিতে। ঠিক তেমনই এক মানবিক উদ্যোগের সাক্ষী হলো লালমনিরহাট। “রক্তদাতা সংস্থা, লালমনিরহাট BDOL” নামের একটি উদ্যমী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে প্রথমবারের মতো সম্পন্ন হলো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি—যা সাড়া ফেলেছে স্থানীয়দের মাঝে।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিশামত ঢঢ গাছ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ ও সাধারণ মানুষ। অনেকে প্রথমবারের মতো জানতে পারেন তাদের রক্তের গ্রুপ, যা তাদের জন্য ছিল দারুণ এক অভিজ্ঞতা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের মূল উদ্দেশ্য শুধু রক্তের গ্রুপ জানানো নয়, বরং মানুষের মাঝে সচেতনতা তৈরি করা—যাতে কেউ বিপদে পড়লে আমরা পাশে দাঁড়াতে পারি। অনেকেই রক্তের প্রয়োজনের সময় বিপাকে পড়েন, কারণ নিজের রক্তের গ্রুপই জানেন না। তাই এই কর্মসূচির মাধ্যমে মানুষ নিজেকে প্রস্তুত রাখতে পারবে, পাশাপাশি অন্যের জীবন রক্ষায়ও এগিয়ে আসবে।”

সংগঠনের সদস্যরা জানান, “রক্তদানে নেইকো বাঁধা, আমাদের লক্ষই আপনাদের সেবা”—এই মানবিক স্লোগান সামনে রেখে তারা সামাজিক দায়িত্ববোধ থেকে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও রক্তদানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মসূচির পরিকল্পনা রয়েছে সংগঠনের।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের হাতে রক্তের গ্রুপ নির্ধারণপত্র তুলে দেওয়া হয়। এছাড়া রক্তদানের গুরুত্ব ও স্বাস্থ্যবান থাকার উপায় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সংগঠনের সদস্যরা।

স্থানীয় বাসিন্দা শামীম হোসেন বলেন, “আমি আগে কখনো রক্তের গ্রুপ পরীক্ষা করাইনি। আজ এখানে এসে বিনামূল্যে জানতে পারলাম। এখন বুঝতে পারছি রক্তের গ্রুপ জানা কতটা জরুরি।”

এই আয়োজন শুধু একটি কর্মসূচি নয়, এটি ছিল সচেতনতার বীজ বপনের এক ছোট্ট প্রয়াস। রক্ত দিয়ে জীবন বাঁচানো সম্ভব—এই বিশ্বাসকে ছড়িয়ে দিতে এবং একটি মানবিক সমাজ গড়তে “রক্তদাতা সংস্থা”র এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

 

প্রবা/ আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com