বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার রংপুরে ১০ দিনে ৬ খুন, আতঙ্কে মানুষ শিক্ষার্থীর সন্তানকে কোলে নিয়ে পুরো পরীক্ষা নিলেন শিক্ষক লালমনিরহাটে ‘দল বদল’ রাজনীতির কারিগর ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ
রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত: ময়ূখ রঞ্জন

রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত: ময়ূখ রঞ্জন

অনলাইন ডেস্ক: ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন দাবি করেছেন, ভারতের সবচেয়ে বড় আতঙ্ক, নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয়। তবে রাজাকারমুক্ত করতে পারলে বাংলাদেশকে ফের বন্ধু বানাবে ভারত। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ দাবি করেন তিনি।

পোস্টটিতে ময়ূখ লিখেন, সাবাশ ঢাকা বিশ্ববিদ্যালয়! জামাত প্রধান, রাজাকার, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির হোতা, মৌলবাদী গোতাদের ছবি আজ ৫ আগস্ট প্রদর্শনী থেকে টেনে খুলে দেওয়ার জন্য।

শুভ বুদ্ধি ক্ষীণ আলোকে জাগ্রত! তাই সই। আবারও বলছি, বাংলাদেশের মাটি রাজাকার, মৌলবাদী, জামাতিদের হেডকোর্টারে পরিণত হলে সেটার ব্যবহার করবে গ্লোবাল জ ঙ্গি গোষ্টীগুলি। আর সেটা হলে ভারতসহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য আতঙ্কের বিষয়।

সত্যিকারের রাজাকার মুক্ত বাংলাদেশ যদি এই দামাল ছেলেমেয়েগুলো বানাতে সক্ষম হয়, যদি মার্কিন ডিপ স্টেটের নাগপাশ থেকে বের করে আনতে পারে দেশটাকে, ভারতের ১৪০ কোটি মানুষ দুহাত তুলে পুরনো বন্ধুকে সাহায্য করবে। ভারতের সবচেয়ে বড় আতঙ্ক, নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয়। কারণ, তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের দিকে।

উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন তার কর্মকাণ্ডের কারণে বিতর্কিত। বাংলাদেশ থাকবে না, দখল হবে চট্টগ্রাম এবং প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়েও এমন সব উদ্ভট বক্তব্যের জন্য তিনি বাংলাদেশে ব্যাপক সমালোচিত। আবার তার অঙ্গভঙ্গি ও চিৎকার-চেঁচামেচির কারণে দর্শকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উপভোগ করেন তাকে। তবে সম্প্রতি রিপাবলিক বাংলায় তার টক শোতে বাংলাদেশের রাজনীতিবিদসহ নানা পেশার লোকজন অংশ নিচ্ছেন। সেখানেও হাসি, বিতর্কিত তথ্য নিয়ে সরব ময়ূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com