বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
লালমনিরহাটে সমবায় বিভাগের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

লালমনিরহাটে সমবায় বিভাগের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অনুষ্ঠিত

আবির হোসেন সজল,নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সমবায় বিভাগের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) লালমনিরহাট সদর উপজেলা প্রাঙ্গণে বিকাল ৪টার সময় এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাটে সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমবায় অফিসার ফজলে এলাহী, সোনারতরী সমবায় সমিতির সভাপতি নাসিরুদ্দিনসহ লালমনিরহাট সদর উপজেলা সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারীগণ।

এ সময়ে প্রধান অতিথি মনোনিতা দাস বলেন, “আমরা যদি প্রত্যেকে একটি করে গাছ রোপণ করি এবং সেটার যত্ন নিই, তাহলে সামগ্রিকভাবে আমরা একটি পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে পারবো। গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, এটি আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব রোধ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ তৈরি করে।”

তিনি আরও বলেন, “তারুণ্যই হলো একটি জাতির প্রাণশক্তি। তরুণদের হাতে গড়া এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু আজকের আয়োজন নয়, এটি আগামী দিনের এক সবুজ ভবিষ্যতের বীজ। তরুণরা যদি সচেতন হয়, তাহলে সমাজ সচেতন হবে, পরিবেশ রক্ষা পাবে।”

মনোনীতা দাস উপস্থিত তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের আশেপাশে পরিচ্ছন্নতা বজায় রাখো, গাছ লাগাও, প্রকৃতিকে ভালোবাসো—এভাবেই তোমরা একজন প্রকৃত দেশপ্রেমিক হয়ে উঠবে।”

আরইসআর/প্রবা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com