বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে পৌর ছাত্রদলের মিছিল প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা
উলিপুরে সাংবাদিকদের নিয়ে লাইট হাউজের প্রশিক্ষন কর্মশালা

উলিপুরে সাংবাদিকদের নিয়ে লাইট হাউজের প্রশিক্ষন কর্মশালা

আনিসুর রহমান,স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগকালীন সময়ে জেন্ডার সংবেদনশীল রিপোটিং বিষয়ক প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪৫ জন সাংবাদিক নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই ) লাইট হাউজ এর আয়োজনে উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা।

উলিপুর প্রেসক্লাবের সভাপতি মাও : মমতাজুল হাসান করিম এর সভাপতিত্বে কর্মশালার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন, চিলমারি প্রেসক্লাবের সভাপতি সাবু মিয়া, উলিপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মনজুরুল হান্নান, লক্ষণ সেনগুপ্ত,প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ।

কর্মশালায় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন, লাইট হাউজের প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম। দুর্যোগ কালীন সময়ে সাংবাদিকদের করণীয় বিষয়ে আলোকপাত করেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের সিনিয়র রিপোর্টার মোঃ জাকির হোসাইন।

কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে দুর্যোগ পূর্ব প্রস্তুতি দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করেন লাইট হাউজের প্রজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com